কাজিপুরের মনসুর নগরে মানবিক সহায়তা পেল দুইশ পরিবার
০৪ মে, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

  

কাজিপুরের মনসুর নগরে মানবিক সহায়তা পেল দুইশ পরিবার

আব্দুল জলিল
৩১-০৩-২০২০ ০৯:৪০ অপরাহ্ন
কাজিপুরের মনসুর নগরে মানবিক সহায়তা পেল দুইশ পরিবার
কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরের মনসুরনগর ইউনিয়নের চা বিক্রেতা, ছিন্নমূল, রিক্সাভ্যান চালক, নরসুন্দর ও ভিক্ষুকদের দুইশ পরিবার পেলেন মানবিক সহায়তা। সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নির্দেশে নিজেদের অর্থায়নে মনসুরনগর ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এই সহায়তা প্রদান করেন। চলমান করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের গ্রহীত পদক্ষেপের কারণে এক সপ্তাহ যাবৎ ক্ষুদ্র পেশার মানুষজন উপার্জনহীন অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। ফলে তাদের পরিবারের খাদ্য সংকট দূর করতেই এই মানবিক সহায়তা দেয়া হয় বলে জানিয়েছেন মনসুরনগর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম। তিনি জানান, আমরা বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা সামগ্রি তাদের হাতে তুলে দিয়েছি। এই কার্যক্রমে অংশ নেন আওয়ামী লীগের সহ সভাপতি গাজী সিদ্দিক হোসেন, সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম মাস্টার, যুবলীগ সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক এরশাদ আলী, কৃষক লীগের সভাপতি আজাহার আলী, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শামীম প্রমূখ।

আব্দুল জলিল ৩১-০৩-২০২০ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 215 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com