শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৩-২০২০ ০৪:১২ অপরাহ্ন |
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি তানভীর ইমাম। মঙ্গলবার সকালে উপজেলার সলপ,দূর্গানগর,লাহিড়ী মোহনপুর, কয়রা,পূর্ণীমাগাঁতী,উধুনিয়া,এবং বড়হর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে কর্মহীন হতদরিদ্র,নি¤œ বিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এসময় তিনি বলেন উল্লাপাড়ার মানুষ কেউ না খেয়ে থাকবে না সবার বাড়িতে খাবার পৌঁছে দিবো আমি। এসময় তিনি আরো বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন,হতদরিদ্র, নি¤œ আয়ের মানুষ কে বাড়ি,বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে৷। আপনারা কেউ ঘর থেকে বের হয়েন না, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়,সবাই সচেতন থাকুন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামিলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান ,যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলসহ প্রমূখ।
উল্লাপাড়া উপজেলা ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে ৪ হাজার কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। মঙ্গলবার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৫শ জন কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com