করোনার কারণে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মোঃ খায়রুল ইসলাম
৩১-০৩-২০২০ ০২:১৩ অপরাহ্ন
|
|
করোনার কারণে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় করোনা ভাইরাসের কারণে অসহায় পরিবারের মাঝে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় উপজেলার ঝাঐল গ্রামে ৩৮টি শীতল পাটি তৈরি করা কারিগর পরিবারকে চাল,ডাল তৈল,সাবান বিতরণ করা হয়েছে।
এছাড়াও রায়দৌলতপুর ইউনিয়ন ও জামতৈল ইউনিয়নে কয়েকটি পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজ, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত প্রমুখ।
মোঃ খায়রুল ইসলাম ৩১-০৩-২০২০ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 427 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ