দূরন্তের আহবায়ক ডাঃ মুরাদ জানান, দূর্যোগ মানুষকে অসুবিধায় ফেললেও সেবাধর্মী মানুষদের কে একত্রিত করে যেমন টা আমাদের করেছে।
দেশের দূর্যোগপূর্ণ সময়সহ জাতী ও সমাজের কল্যানে আমরা কাজ করতে চাই। চলমান দূর্যোগে আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে চাই অসহায় মানুষদের।
দূরন্তের সদস্য সচিব মাসুদ পারভেজ বলেন,আমরা আমাদের কাজের দ্বারা অসহায় মানুষের সহায় হয়ে উঠতে চাই। এটি একটি সম্পু্র্ন অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। আমরা নতুন নতুন ভাবনায় সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে যেতে চাই।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবের কারণে প্রথমদিন থেকেই সাবান, মাক্স, বিভিন্ন পয়েন্টে হাত ধোঁয়ার বেসিন এবং অনন্ত ৪০০ মানুষের আহারের ব্যবস্থা করেছে এই দূরন্ত। দূরন্তের প্রত্যেকটা সদস্যরা এক প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। তাদের একটাই লক্ষ্য কোন মানুষ যেন অনাহারে না থাকে।
প্রতিদিনের মতো আমাদের এই কার্যক্রম করোনার এই প্রভাব থাকাকালিন সময় পর্যন্ত কাজ করার প্রত্যয় রয়েছে।
দুরন্তর অন্য সদস্যরা হলো,কামরুল হাসান.,সাংবাতদক ইসরাইল হোসেন বাবু.,হারুনর রশিদ সাইফুল.সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল.সাংস্কৃতিক কর্মী আব্দুস ছালাম মামুন,সাব্বির হোসেন.রাজ তালুকদার. পারভীন আখতার
দেশের দূর্যোগপূর্ণ সময়ে বা জাতি. সমাজের কল্যাণে এ সংগঠন কাজ করবে। স্বেচ্ছা শ্রমে কাজ করতে ইচ্ছুক যে কেউই যোগ দিতে পারবেন বলে জানিয়েছে সংগঠনের উদ্যেগতারা।