কামারখন্দে অগ্নিকান্ডে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই
২৩ অক্টোবর, ২০২৬ ০২:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে অগ্নিকান্ডে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই

মোঃ খায়রুল ইসলাম
৩০-০৩-২০২০ ০৯:৫৫ অপরাহ্ন
কামারখন্দে অগ্নিকান্ডে বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে অগ্নিকান্ডে স্বামী পরিত্যক্তা বৃদ্ধার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার বলরামপুর আদর্শ গ্রামের মৃত জয়নাল সরকারের স্ত্রী আমেনা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটে। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আফাজ উদ্দীন জানান, ওই বৃদ্ধের বাড়ীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধের পুরো বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড় চোপরও পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে ওই বৃদ্ধার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ বৃদ্ধাকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় ওই বৃদ্ধাকে উপজেলা পরিষদ থেকে ঢেউটিন দেয়ার আশ্বাস দেন চেয়ারম্যান।

মোঃ খায়রুল ইসলাম ৩০-০৩-২০২০ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com