শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৩-২০২০ ০৮:১৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফ্ফাত জাহান।
সোমবার দিন ব্যাপি উপজেলার ১৩৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউএনও ইফ্ফাত জাহান নিজেই। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, চিনি ও ময়দা ছিল।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফ্ফাত জাহান বলেন, সরকার ঘোষিত কোয়ারান্টাইনের মধ্যে হত-দরিদ্র, দিন মজুর ব্যাক্তিরা যেন খাদ্যের কষ্টে না পড়ে ও ত্রাণ সামগ্রী যেন সঠিক মানুষগুলো পায়। এ জন্য তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। তাছাড়া এই সময়ে সকলকে দিন মজুর অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহবান করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com