শাহজাদপুরে গ্রামকে জীবাণুমুক্ত করতে স্বেচ্ছাশ্রমের ব্যতিক্রমী উদ্যোগ
০৪ মে, ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ন

  

শাহজাদপুরে গ্রামকে জীবাণুমুক্ত করতে স্বেচ্ছাশ্রমের ব্যতিক্রমী উদ্যোগ


৩০-০৩-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
শাহজাদপুরে গ্রামকে জীবাণুমুক্ত করতে স্বেচ্ছাশ্রমের ব্যতিক্রমী উদ্যোগ

শামছুর রহমান শিশির : আজ সোমবার সকালে শাহজাদপুর পৌর এলাকার ব্যস্ততম এলাকা রূপপুরে স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর উদ্যোগে গ্রামকে জীবাণু মুক্ত করতে গ্রামে জমে থাকা ময়লা- আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করলো রূপপুর গ্রামবাসী। শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরূল ইসলাম এবং উপজেলা বণিক সমিতির নেতা আলহাজ্ব আনোয়ার হোসেনের আহবানে রূপপুর গ্রামবাসী এদিন সকাল থেকেই সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের প্রধান সড়ক, অলি-গলি ও বাড়িতে বাড়িতে গিয়ে জীবাণুনাষক স্প্রে ছিটিয়ে দেয়া হয়। সেই সাথে এসব স্থানে জমে থাকা ময়লা আবর্জনাও অপসারণ করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে গ্রামবাসীকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এ মহতী কাজে অন্যান্যের মধ্যে গ্রাম প্রধান আতিয়ার রহমান, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান খসরু, হাজী আজাদ, জহুরুল ইসলামসহ গ্রামের যুবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পর্যায়ক্রমে এ উদ্যোগ আশেপাশের গ্রামে নেয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। 

 


৩০-০৩-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com