সিরাজগঞ্জে করোনা সন্দেহে এক তরুণীকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই তরুণী শহরের এসএস রোডের বাসিন্দা।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, ১৯ বছর বয়সী ঐ তরুনী কাশি ও শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষার পর জানা যাবে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় শহরের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।