বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে নিত্যপ্রয়োজনী দ্রব্য বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনী দ্রব্য বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতি পশ্চিমপাড়া গ্রামে ৩০ টি অসহায় পরিবারে মাঝে এই দ্রব্যাদি বিতরণ করা হয়। তাকাফুল ইসলামি বীমার সিরাজগঞ্জ শাখার সমন্বয়কারী ইয়াছিন আলীর ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পরিবারের জন্য ৫কেজি চাউল, ২কেজি আলু,পিয়াজ,ডাউল, জিবানু নাসক সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুকুন্দগাঁতি পশ্চিমপাড়া গ্রামের সমাজসেবক আজাহার আলী, আবু তাহের, সানোয়ার হোসেন, সাংবাদিক জহুরুল ইসলাম সরকার সহ আরও অনেকেই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৩-২০২০ ০৪:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 241 বার দেখা হয়েছে।