শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৩-২০২০ ০৩:৫৪ অপরাহ্ন |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোভিট-১৯ এর প্রভাবে হতদরিদ্র,দিনমজুর,রিক্সা চালক, যারা দৈনন্দিন রোজগার বন্ধ হয়েছে, তাদের চিহ্নিত করে সরকারি ও ব্যাক্তির অর্থে ৩ দিনের খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার রাতে পঞ্চক্রোশী ইউনিয়নের ৬৫০ জন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বন্টন করে দেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। এতে প্রত্যেকটি পরিবার পেয়েছে ৫ কেজি চাউল,হাফ কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি আলু এবং ১ টি জীবানু নাশক সাবান। পঞ্চক্রোশী ইউনিয়নের এলাকা ভিত্তিক বন্যাকান্দি,দমদমা, মনিরপুর, সলপ স্টেশন, কাজিপাড়া এবং বেতবাড়ি ক্যাম্প করে এই অনুদান গুলো বিতরণ করা হয়। উপজেলা ত্রাণ ও দূর্যোগ তহবিল থেকে ৩০০ জন এবং পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যানের ব্যাক্তিগত অর্থে ৩৫০ জনসহ মোট ৬৫০ জন কে এই খাদ্য অনুদান দেওয়া হয়। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় পঞ্চক্রোশী ইউনিয়নের অসচ্ছল, দিনমজুর,রিক্সা আছে, যারা কাজ করতে পারছে না তাদের ৩ দিনের খাবার সামগ্রী বিতরণ করেছি। সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে দিনমজুর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যেত না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com