করোনা মোকাবেলায় ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ
০৪ মে, ২০২৬ ০৬:৪৯ পূর্বাহ্ন

  

করোনা মোকাবেলায় ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
৩০-০৩-২০২০ ১১:৩০ পূর্বাহ্ন
করোনা মোকাবেলায় ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ

 জি,এম স্বপ্না : উত্তর বঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুলে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস সচেতনতা ও প্রতিরোধে সহায়তা হিসেবে হাটিকুমরুল ইউনিয়নের হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাস্ট ফর আইডিয়াল সোসাইটি। গতকাল রবিবার সকালে ট্রাস্টের সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মীর হোসাইনের সার্বিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিতরন করা হয়। ট্রাস্টের সভাপতি আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, গতকাল রবিবার রাধানগর,চকপাড়া,চড়িয়া মধ্যপাড়া,চরিয়া মাঠপাড়া,গোলকপুর ও কাঁচিয়ার চর সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দিনমজুর, হতদরিদ্র ও করোনায় লক ডাউনে প্রায় ৪০ টি কর্মহীন পরিবারের মাঝে জনসমাগম ছাড়াই আমরা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য দ্রব্য পৌছিয়ে দেই। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে বাড়ীতে থাকা,সচেতন হওয়া, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, জনসমাগন ও সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিদেশ ফেরত ও ঢাকা ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করেন। এ খাদ্য সামগ্রী বিতরনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন লিটন,ট্রাস্টের সহ - সভাপতি মজিদ মৃধা,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য বদিউজ্জামান বদি, করিম,রাজু গুপ্তা,শরিফ প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩০-০৩-২০২০ ১১:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com