করোনা আতংকে ঘড়ে থাকা দৈনিক আয়ের মানুষের পাশে ত্রান নিয়ে শিক্ষার্থীরা
২২ এপ্রিল, ২০২৬ ০২:২১ অপরাহ্ন

  

করোনা আতংকে ঘড়ে থাকা দৈনিক আয়ের মানুষের পাশে ত্রান নিয়ে শিক্ষার্থীরা

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৮-০৩-২০২০ ০৭:০৩ অপরাহ্ন
করোনা আতংকে ঘড়ে থাকা দৈনিক আয়ের মানুষের পাশে ত্রান নিয়ে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে  করোনা মোকাবেলায় প্রশাসনের অঘোষিত লকডাউনে বিপাকে পড়েছে দৈনিক আয়ের নি¤œবৃত্ত মানুষেরা। ঘড় থেকে বের হতে না পাড়ায় নেই আয় । এসকল দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে শহরের বানিয়াপট্রির কিছু শিক্ষার্থীরা । তারা বন্ধুনের মধ্যে থেকে টাকা তুলে চাউল,ডাউল,আলু লবন আর সাবান কিনে দৈনিক আয়ের মানুষের মধ্যে বিতরন করেছে। দুপুরে শহরের কোল গয়লা ও ঘুড়কা শ্বষান ঘাট এলাকায় ১০০ পরিবারের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। বানিয়া পট্রির শিক্ষার্থী রম্পা ঘোষ,সম্পা সাহা,দ্বীপ সাহা,স্বরুপা সাহা আর ঈশিকা সাহা,সৌরভ ঘোষ এই উদ্যেগ নেয়। এসময় শিক্ষার্থীরা জানান বন্ধুদের জন্মদিন,বন্ধুদের সাথে ঘুড়তে যাওয়া এসব কারনে স্কুলের টিফিনের টাকা তারা গচ্ছিত করে রাখে। তাদের এই  গচ্ছিত টাকা দিয়েই এই সেবায় তারা নেমেছে। এসময় সমাজের বৃত্তবানদের দেশের এই ক্রান্তি লগ্নে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান শিক্ষার্থীরা।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০৩-২০২০ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 664 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com