শিরোনামঃ
নিউজরুম ২৮-০৩-২০২০ ০৬:০৯ অপরাহ্ন |
ইতালির পর ইউরোপের দেশ স্পেনেও হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮৩২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৬৯০। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭২ হাজার ২৪৮ জন।
শনিবার (২৮ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।এদিকে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ৫ হাজার। আর মৃত্যু বেশি হয়েছে ইতালিতে। দেশটিতে মারা গেছে ৯ হাজার ১৩৪ জন।২০১৯ সালের চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৮ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com