শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৩-২০২০ ০৪:৩১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে দুই হাজার দিন মজুর পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে দিনমজুর পরিবারের মধ্য এ খাদ্য সামগ্রী দলীয় নেতাকর্মী দিয়ে পাঠিয়ে দেন।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ জানান, করোনা ভাইরাসের কারণে নির্বাচনী এলাকার অনেক নি¤œ আয়ের পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এজন্য তারা উপার্জনও করতে পারছেনা তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যতদিন প্রয়োজন ততদিন ওইসব দিনমজুর পরিবারকে ব্যাক্তিগত ও সরকারী উদ্দ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।
যেহেতু জনসমাগম করা যাবেনা সেহেতু দলীয় নেতাকর্মী দিয়ে ৭ দিনের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com