শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৩-২০২০ ০৪:৩০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পিপিই, মাস্ক ও স্যানেটাইজার প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
শনিবার দুপুরে তাড়াশ উপজেলা হাসপাতাল হলরুমে করোনা ভাইরাস থেকে চিকিৎসক ও চিকিৎসাকাজে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হক, তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম,উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ ও উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com