আগুনে পুরল দুই বিধবার ঘর
০৪ মে, ২০২৬ ০৬:৩৬ পূর্বাহ্ন

  

আগুনে পুরল দুই বিধবার ঘর

নিউজরুম
২৭-০৩-২০২০ ০৭:১০ অপরাহ্ন
আগুনে পুরল দুই বিধবার ঘর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার প্রত্যন্ত গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিধবা দুই নারীর দুইটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী সখিনা খাতুনের বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু তালেব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সখিনা খাতুন ও লাল বানু বেগম নামে ওই দুই বিধবা নারীকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের বিধবা স্ত্রী সখিনা খাতুনের বসতঘরে থাকা বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে তা মূহুর্তের মধ্যেই পাশের মৃত রহিছ উদ্দিনের বিধবা স্ত্রী লাল বানুর বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে ওই দুই বিধবা নারীর বসতঘর দুইটি পুড়ে ছাই হয়ে যায়। 

উপজেলার পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এ আগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে বিধবা দুইটি পরিবারই আসহায় হয়ে তারা এখন মানবেতর জীবন যাপন করছে। ওই দুইটি অসহায় পরিবার যাতে করে সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা পায় তার জন্য সার্বিকভাবে চেষ্টা করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব বলেন, খবর পেয়ে ওই রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং আমি ব্যক্তিগতভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা প্রাথমিকভাবে আর্থিক সহায়তা করেছি। তিনি আরো বলেন, সরকারিভাবে টিন ও নতুন ঘর দেওয়াসহ তারা যদি ভূমিহীন হয়ে থাকে তাহলে তাদেরকে সরকারি জায়গাও দেওয়া হবে বলে আশ্বস্থ করা হয়েছে বলে জানান তিনি।


নিউজরুম ২৭-০৩-২০২০ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com