সলঙ্গায় আছিয়া-বছির ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
০৪ মে, ২০২৬ ০৬:৪৮ পূর্বাহ্ন

  

সলঙ্গায় আছিয়া-বছির ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-০৩-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
সলঙ্গায় আছিয়া-বছির ফাউন্ডেশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সলঙ্গা প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সলঙ্গা থানা সদরের ৪ টি মসজিদ সহ থানার ৬ টি ইউনিয়নের মোট ২০ টি মসজিদে আছিয়া - বছির ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মুল্যে সাবান ও হাত ধোয়ার স্যানিটাইজার ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সলঙ্গা থানা সদর জামে মসজিদের ওজু খানায় সাবান ও হাত ধোয়া ব্যবস্থাপনার দ্রব্যাদি দিয়ে উদ্বোধন করেন,জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব ডা: আলাউদ্দীন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আছিয়া - বছির ফাউন্ডেশনের পক্ষে অলিদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আফছার আলী , ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা: মো: আকতার হোসেন হিরণ,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান,,আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুস সালাম মাস্টার, মসজিদের ইমাম হাফেজ মাও: রফিকুল ইসলাম,হাফেজ ওবায়দুল্লাহ, ব্যবসায়ী মোক্তার হোসেন, সাংবাদিক হোসেন আলী, রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৩-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com