শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৩-২০২০ ০৬:২৯ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে আলমগীর হোসেন (৩৫) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। পৌর শহরের শ্রীকোলা বাস¯ট্যান্ডে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আলমগীর উল্লাপাড়ার ছোট বাঁখুয়া গ্রামের মৃত মজিবুর রহমান প্রামানিকের ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ নিহতের পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, আলমগীর পোশাক কারখানা বন্ধ হবার পর ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে গাজীপুর চৌরাস্তা থেকে একটি বাসে উঠেন। গভীর রাতে শ্রীকোলা বাস¯ট্যান্ডের কাছে ডক্টরথস ক্লিনিকের সামনে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারনা কোন কারনে আলমগীরকে বাসের মধ্যে মারপিট করে চলন্ত বাস থেকে তাকে উক্ত স্থানে ফেলে দেওয়া হয়। রাস্তায় পড়ে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে থানায় একটি খুনের মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com