করোনা প্রতিরোধে কাজ করছে সলঙ্গা থানা পুলিশ
০৪ মে, ২০২৬ ০৬:৪৮ পূর্বাহ্ন

  

করোনা প্রতিরোধে কাজ করছে সলঙ্গা থানা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-০৩-২০২০ ০২:১৭ অপরাহ্ন
করোনা প্রতিরোধে কাজ করছে সলঙ্গা থানা পুলিশ
সলঙ্গা প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সচেতনতায় সলঙ্গাবাসীকে সচেতন ও প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার নেতৃত্বে থানার এসআই/ এএসআইদের সমন্বয়ে গড়া পুলিশের টিম সলঙ্গা বাজার সহ অলিগলি ও প্রত্যন্ত এলাকায় ছুটে চলেছেন। করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সলঙ্গা বাজারের দোকান পাট বন্ধের ঘোষনা দিয়ে বৃহ:বার সকাল থেকে জোরে সোরে মাঠে নেমেছেন। সামাজিক দুরত্ব বজায় রাখা সহ উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড ও অন্যান্য রোডে গণ পরিবহন রিক্সা,ভ্যান, সিএনজি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। শুধু মাত্র ঔষধ ও কাঁচা বাজার ছাড়া সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করতে বলেছেন। গৃরুত্বপুর্ণ স্থানগুলোতে যেন জন সমাগম বেশী না হয় সে জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে সলঙ্গা থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল সহ বাজারের বেশ কয়েকজন সচেতন ব্যক্তি জানান, সলঙ্গাবাসীর সৌভাগ্য,আমরা তাজুল হুদার মত একজন যোগ্য পুলিশ অফিসার ( ওসি) পেয়েছি। তিনি বিভিন্ন জাতীয় দিবস, সরকারি গুরুত্বপুর্ণ কাজ ও বিগত ডেঙ্গু মোকাবেলায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি চলমান প্রানঘাতী করোনা সচেতনতা,প্রতিরোধ ও বাজার মনিটরিং এ তার থানার অন্যান্য পুলিশ অফিসার ও কনস্টেবলদের নিয়ে সর্বদা যে ভুমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। ওসি তাজুল হুদা সাংবাদিকদের জানান,দিনরাত সমানতালে পরিশ্রম করছে সলঙ্গা থানা পুলিশ। করোনা বিষয়ে পুলিশ জিরো টলারেন্জে।জনগনের স্বার্থে করোনা ভাইরাস বিষয়ে আমরা বিন্দুমাত্রও আপোষ করতে রাজি নই। শেষে তিনি আল্লাহর রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৩-২০২০ ০২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com