তাড়াশে আদর্শ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ
০৫ মে, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

  

তাড়াশে আদর্শ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৩-২০২০ ১২:২৮ অপরাহ্ন
তাড়াশে আদর্শ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে এবার মাঠে নেমেছেন যুবকেরা। বৃহস্পতিবার বিকেলে তালম আদর্শ মানব কল্যাণ সামাজিক সংগঠন এর উদ্যোগে বিভিন্ন বাজারে গ্রামের সাধারন মানুষ ও রিক্সা চালক, শ্রমিকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।   সংগঠনটির সভাপতি সামিউল ইসলামের  আয়োজনে এ মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ, আদর্শ মানব কল্যাণ সংগঠনের  সহ-সভাপতি  মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক ওয়ারেস মোল্লা মোহাম্মদ, রাকিব হাসান সহ সংগঠনটির সদস্যবৃন্দ। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন জনগণ।

এ ব্যাপারে তালম আদর্শ মানব কল্যাণ সংগঠনের সভাপতি সামিউল ইসলাম বলেন, আমাদের লেখাপড়ার খরচের টাকার  মধ্য থেকে কিছু অংশ দিয়ে আমরা সমাজের মানুষদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য মাস্ক বিতরণ করছি করছি। আমাদের এই প্রচারনা অব্যাহত থাকবে।  সকলের প্রতি আহবান সরকারের ঘোষণা অনুযায়ী সকলে নিজ নিজ ঘরে থেকে করোনা  প্রতিরোধের সহযোগিতা করুন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৩-২০২০ ১২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 333 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com