উল্লাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
০২ মে, ২০২৬ ০৭:০২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৩-২০২০ ০৮:৫৯ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাসরিন আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। নিহত নাসরিন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল ছালাম(৪৭) এর তৃতীয় নম্বর স্ত্রী। আব্দুল ছালাম প্রতাপ গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন জানান বৃহস্পতিবার ( ২৬ মার্চ) বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ৫ টার সময় আব্দুল ছালামের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় নিহত নাসরিন আক্তারের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেলের হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৩-২০২০ ০৮:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 547 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com