বেলকুচি পৌর কাউন্সিররের ব্যক্তি উদ্দ্যোগে হ্যান্ডগ্লোবস, মাস্ক ও সাবান বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জের বেলকুচির পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামানিকের নিজস্ব অর্থয়নে ক্রয়কিত হ্যান্ডগ্লোবস, মাস্ক ও সাবান বাড়ী-বাড়ীতে গিয়ে বিতরণ করেছে। এসময় তাদের সচেতনতা মূলক কথা বার্তা বলেন।
তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী ৮ নং ওয়ার্ডের সাধারণ খেটে খাওয়া মানুষ ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে হ্যান্ডগোলফস, মাস্ক ও সাবান বিতরণ করেন। এসময় তার সাথে স্থানীয় সমাজসেবক ও সেবিকাগণ উপস্থিত ছিলেন।
বেলকুচি পৌর কাউন্সিলর আলম প্রামানিক এই প্রতিবেদককে বলেন, সামাজিক দ্বায়বদ্ধতায়, সবাইকে সচেতন ও সুস্থ্য রাখতে নিজস্ব অর্থয়নে এ উদ্যোগে নেই। এ কাজ আমার একার পক্ষে সম্বব নয়। এ কার্যক্রম আমারমতো সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৩-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 393 বার দেখা হয়েছে।