শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-০৩-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট, মাস্ক এবং জীবানু নাশক সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পূর্বদেলুয়া বাজার এলাকায় ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) বাবলু কুমার রায় নিজ অর্থায়নে ১ হাজার মানুষের মাঝে মাস্ক, সাবান এবং লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) তিনি সবাই কে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। ইউপি সদস্য বাবলু কুমার রায় জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় আমার নিজ অর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করলাম, এবং তাদের কে করোনা ভাইরাস রোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ সুরমান হোসন বড়হর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক সাধন কুমার সরকার সহ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com