শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৩-২০২০ ০৪:১৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি আদেশ অমান্য চায়ের দোকান খোলা রাখায় ও গন পরিবহন করায় দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধাইনগর ইউনিয়নের তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে ক্ষিরপোতা এলাকায় এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো চায়ের দোকানদার ক্ষিরপোতা গ্রামের পরিমলের ছেলে শ্রী নিতাই (৬০) ও গণপরিবহন আদেশ অমান্যকারী রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি গ্রামের আঃ বারিকের ছেলে মোঃ রাসেল (২০)। তাদের দুজনকেই দন্ডবিধি ১৮৬০ আইনের ১৮৮ ধারায় ২০০টাকা এবং ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com