কড্ডা সদানন্দপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের দাদার অর্থদন্ডঃ
১৫ মে, ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কড্ডা সদানন্দপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের দাদার অর্থদন্ডঃ

নিউজরুম
২৬-০৩-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন
কড্ডা সদানন্দপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন এসিল্যান্ড,কনের দাদার অর্থদন্ডঃ
সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের কড্ডা সদানন্দপুর গ্রামে বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।বুধবার রাতে সিরাজগঞ্জ সদরের কড্ডা সদানন্দপুরে এলাকায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে কড্ডা সদানন্দপুর গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের রাজমিস্ত্রী (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের দাদাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।কনের মাতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

নিউজরুম ২৬-০৩-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com