সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে চলছে প্রিন্টিং ফ্যাক্টরীর কাজ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
দেশজুড়ে যখন করোনা ভাইরাস সংক্রমণের আতংক বিরাজ করছে ঠিক তখনি সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন চৌধুরী প্রিন্টিং ফ্যাক্টরীতে কাজ চলছে নিজস্ব গতিতে।
সরেজমিনে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গিয়ে দেখাযায়, চৌধুরী প্রিন্টিং ফ্যাক্টরিততে ১২ জন কর্মচারী কাজ করছেন। তদের নেই কোন স্বাস্থ্য সম্মত ব্যবস্থা। করোনা ভাইরাসের ঝুকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এই ফ্যাক্টরীর শ্রমিকেরা।
ফ্যাক্টরিতে কর্মরত গ্রাফিক্স ডিজাইনার হাজী মিজান এই প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস সংক্রমন ঝুকি সম্পর্কে আমরা টিভি ও সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। তবুও মালিক পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশনা আসেনি। তাই আমরা এই কারখানাতে কাজ চালিয়ে যাচ্ছি। যদিও সরকারী নিষেধাজ্ঞা রয়েছে কাজ না করার ব্যাপারে। তবুও সামনে ঈদ থাকায় কাজের চাপ বেশি থাকার কারণে আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।
এবিষয়ে ঐ ফ্যাক্টরীর মালিকের ছেলে তথ্য সংগ্রহ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের বাঁধা দেন।
তবে চৌধুরী প্রিন্টিং ফ্যাক্টরীর স্বত্বাধিকারী হাজী হাবিবুল্লাহ চৌধুরীর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি সম্পর্কে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ প্রতিবেদককে জানান, আমরা ঐ ফ্যাক্টরীর কার্মকান্ড চলছে এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মুঠো ফোনে বলে দিয়েছি। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষটি দেখছে। তবুও যদি ফ্যাক্টরী বন্ধ না হয় তবে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৩-২০২০ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 516 বার দেখা হয়েছে।