তাড়াশ ৫০ শয্যা হাসপাতাল চিকিৎসক আছে কিন্তু সেবা নেই
১১ মে, ২০২৬ ০২:২৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশ ৫০ শয্যা হাসপাতাল চিকিৎসক আছে কিন্তু সেবা নেই

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৬-০৩-২০২০ ০১:৫৪ অপরাহ্ন
তাড়াশ ৫০ শয্যা হাসপাতাল চিকিৎসক আছে কিন্তু সেবা নেই

তাড়াশ প্রতিনিধি:
অত্যাধুনিক ঝকঝকে নতুন ভবন ৫০শয্যা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক রয়েছে পর্যাপ্ত। সঙ্গে আছে নার্স-আয়া, ওয়ার্ডবয়-অফিস সহকারী-মালি ও নাইট গার্ড। রয়েছে প্যাথলজি বিভাগ ও এক্সরে মেশিন। কিন্তু নেই শুধু চিকিৎসা সেবা। চিকিৎসরা সবাই হাপসাতালের গেটে অবস্থিত বিভিন্ন রোগী দেখে সময় পার করেন। সামান্য কেটে গেলেও নামমাত্র সেলাই দিয়ে অবস্থা খারাপ বলে পাঠিয়ে দেন জেলা সদর, বগুড়া বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। 
বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি বিভাগে একজন চিকিৎসক, একজন সহকারী ও ওয়ার্ডে একজন নার্স ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়নি। 
তাড়াশ উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান মাহফুজা খাতুন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালে গিয়ে কোন ডাক্তারকে পাইনি। শুধু রোগীরা টিকিট কেটে এ রুমে ও রুমে ডাক্তারের খোজ করছিলাম। হাসপাতালের মেডিসিন বিতরণ রুমে একজন বসে আছেন ঔষধ দেয়ার জন্য। একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসা সেবায় ছিলেন আউটডোরে। 
এ ব্যাপারে তাড়াশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, যথারিতি হাসপাতালে জরুরী বিভাগ ও আউটডোর খোলা ছিল কিন্ত গতরাতে যে নির্দেশনা আসছিল সেটা কেউ দেখছিলাম না। সকালে নির্দেশনা দেখায় চিকিৎসকরা বের হয়ে যায়। নির্দেশনায় ছিল ছুটিদিন ব্যাতিত সবদিন হাসপাতাল খোলা থাকবে। ছুটির দিনে আউটডোর বন্ধ থাকবে তাই সকাল ১১টার দিকেই বন্ধ করে দেয়া হয়। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৩-২০২০ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com