করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রচারণায় তাড়াশ থানা পুলিশ
০৪ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

  

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রচারণায় তাড়াশ থানা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৬-০৩-২০২০ ০১:৫১ অপরাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে প্রচারণায় তাড়াশ থানা পুলিশ

আশরাফুল ইসলাম রনি: 
'বাংলাদেশ পুলিশ বাহিরে আছে, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থেকে আমাদের সহযোগিতা করুন' এই শ্লোগানকে সামনে রেখে উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে রাত-দিন উপজেলার বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লায় ব্যস্ততম সড়কে পিকআপ ভ্যানসহ মোটর সাইকেলযোগে প্রচারণা চালিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম (বিপিএম) দিক নির্দেশনায় পুলিশ কয়েকটি বড় দলে বিভক্ত হয়ে টহল বহর বের করে জনস্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে। 
বৃহস্পতিবার সকালে উপজেলার সদরসহ বিভিন্ন বাজারে করোনা প্রতিরোধে সচেতনমূলক প্রচারণা চালানো হয়েছে ।
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম সর্বসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ ঘরে থাকার পরামর্শ দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন, ডিএসবির তাড়াশ থানার দায়িত্বে নিয়োজিত ডিআইও মো. জাহাঙ্গীর আলমসহ থানার সকল এসআই, এএসআইগণ।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৩-২০২০ ০১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com