শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ২৬-০৩-২০২০ ০১:৩৬ অপরাহ্ন |
স্টাফ করেস্পন্ডেন্টঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাণঘাতী কোভিড-১৯ বিষয়ে সচেনতাবৃদ্ধি ও নিরাপদ থাকার লক্ষ্যে শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।
বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে অসহায়, দুঃস্থ এবং গাড়ি চালকদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জামিল হাসান শোভন জানান, উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় প্রায় শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে এবং সাধারণ জনগণ আতংকিত না হয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী নিজ ঘরে অবস্থান করে ও নিজে সচেতন থাকে সে ব্যপারে অহবান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com