কামারখন্দে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারনা
২৩ অক্টোবর, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারনা

মোঃ খায়রুল ইসলাম
২৫-০৩-২০২০ ০৭:৪৫ অপরাহ্ন
কামারখন্দে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারনা
খাইরুল ইসলামঃ কামারখন্দে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক প্রচারনা চালানো হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন, কাচা বাজার, নিত্য প্রয়োজনীয় বাজার গুলো সহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর কবিরের নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সকল পর্যায়ের মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। এসময় চা স্টল, ফুটপাতের দোকান, খাবার হোটেল গুলোকে সরকারী নির্দেশনা মোতাবেক চলার আহবান জানানো হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত সাধারণ মানুষ যেন নিজ ঘরে পরিস্কার পরিচ্ছান্ন থাকে সে বিষয়ে প্রচারণা চালানো হয়। কামারখন্দের সাধারণ মানুষকে ঘরে সেবা দিতে পুলিশ সবসময় প্রস্তুত এবং এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহŸান জানান তিনি কামারখন্দ সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার। এসময় পথচারী ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত দোয়া, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, ঠান্ডা বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের সংষ্পর্শ এড়িয়ে চলা, হ্যান্ড শেক ও কোলাকুলি হইতে বিরত থাকা সহ আরো বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। কামারখন্দ থানার এসআই ইয়ামিন সরকার, এসআই বিপ্লব, এএসআই সেলিম রেজা সহ প্রমুখ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনায় অংশ গ্রহন করেন।

মোঃ খায়রুল ইসলাম ২৫-০৩-২০২০ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com