শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ
০৩ মে, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ

নিউজরুম
২৫-০৩-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন
শিবগঞ্জে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও সাবান বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বন্দরে আট শতাধীঁক মানুষের মাঝে লিফলেট ও সাবান বিতরণ করা হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু জাফর মন্ডল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহŸায়ক রশিদুর রহমান রানা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ফারুক হুসাইন, কার্য নির্বাহী সদস্য রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন পারভেজ হোসেন, খোকন মিয়া, তাহাজ্জত হোসেন, জুয়েল ইসলাম, আসাদুল, নয়ন মিয়া, তোছাদ্দক হোসেন, তাজেল ইসলাম প্রমূখ। বুধবার বিকালে শিবগঞ্জের দাড়িদহ বন্দরে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু জাফর মন্ডল।

নিউজরুম ২৫-০৩-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com