কামারখন্দে ট্রাক চাপায় ভ্রাম্যমান দোকানদারের মৃত্যু
২৩ অক্টোবর, ২০২৬ ০২:৫৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে ট্রাক চাপায় ভ্রাম্যমান দোকানদারের মৃত্যু

মোঃ খায়রুল ইসলাম
২৫-০৩-২০২০ ০৭:৩৪ অপরাহ্ন
কামারখন্দে ট্রাক চাপায় ভ্রাম্যমান দোকানদারের মৃত্যু
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের চাপায় আসলাম (৩৩) নামে এক ভ্রাম্যমান দোকানদারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের উপজেলার ভদ্রঘাট এলাকার এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম সদর উপজেলার চন্ডিদাসগাতী গ্রামের মৃত মহররম আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই একটি ট্রাক সদর থেকে নলকা এলাকায় যাওয়ার পথে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় ট্রাকটি পৌঁছালে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের একটি পণ্যবাহী ট্রাক প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে বের হওয়ার সময় সড়কের অর্ধেক পার হয়ে যায়। এমতাবস্থায় মালবাহী ট্রাকটিকে সাইড দিতে বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লাগে এবং খুটিটির নিচে থাকা ওই ভ্রাম্যমান দোকানদারকেও চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ওই দোকানদারের মৃত্যু হয়। কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মোঃ খায়রুল ইসলাম ২৫-০৩-২০২০ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com