করোনা ভাইরাস প্রতিরোধে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা'র ব্যাপক উদ্যোগ
সলঙ্গা প্রতিনিধি : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে জনজীবন আক্রান্তের আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার হাট বাজার,চা স্টল, হোটেল, মার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে। এ ছাড়াও জনসাধারণকে আতঙ্কিত না হয়ে এ ভাইরাস বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি করতে সলঙ্গা থানা প্রশাসনের পক্ষ হতে মাইকিং,লিফলেট বিতরন সহ প্রচারাভিযান চলমান আছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জেড জেড তাজুল হুদা সংশ্লিষ্ট প্রসাশনের পক্ষ হতে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধক ও জনসচেতনতার ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। তার থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। আবার করোনা ভাইরাসের কারনে সাধারন মানুষের নিত্য প্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিংও করছেন।
এ বিষয়ে ওসি তাজুল হুদা সাংবাদিকদের জানান, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস সম্পর্ক কেউ কোন রকম গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না। পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ ভেঙ্গে ফেলছে,ফ্রিজের ভিতর থাকা মাছ,মাংশ ফেলে দিচ্ছে, ইদানিং এমন গুজব কোথাও কোথাও ছড়িয়ে পড়ছে। যাহা সম্পুর্ণ মিথ্যা আর গুজব। এমন গুজব কেউ ছড়ালে তাকে ধরিয়ে দিন।
সকলে জনসমাগম এড়িয়ে চলুন। যদি নিজের অথবা পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন আশঙ্কা থাকে সাথে সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করারও তিনি অনুরোধ জানান।