শিরোনামঃ
নিউজরুম ২৪-০৩-২০২০ ০৫:৫৯ অপরাহ্ন |
নাটোর কারাগারে বন্দীরা নিজেরাই নিজেদের জন্য মাস্ক তৈরী করেছেন। করোনায় উদ্বেগ বাড়ার সাথে সাথে দেশব্যপী বাড়ছে প্রটেকটিভ ইকুইপমেন্ট বা প্রতিরোধ সামগ্রীর চাহিদা। সাধারন মানুষও ধীরে ধীরে মাস্ক ব্যবহারে অভ্যস্তÍ হতে শুরু করেছে। চাহিদার কারনে স্থানীয় বাজারে প্রকারভেদে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি হচ্ছে। ১০ থেক ৫০ টাকায় মিলছে এসব মাস্ক। এই অবস্থায় নাটোর কারাগারে বন্দীরা তাদের নিজেদের জন্য নিজেরাই মাস্ক তৈরী করেছেন। এতে কারাগারের এক হাজার ৫১ জন বন্দীর মাস্কের চাহিদাও পূরণ হয়েছে।
নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা কারাগারের কয়েদীরা নানরকম আয়বর্ধক কাজ করে থাকেন। এরই অংশ হিসেবে বর্তমান সময়ের অতি প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ মাস্ক তৈরী করেছে তারা। বন্দীদের নিকট এই মাস্ক ২৫ টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। কারাগারের চাহিদা মিটিয়েও আমরা মাত্র ২৫ টাকায় ফিল্টার মাস্ক বাইরেও সরবরাহ করতে পারবো। জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে আমরা এই মূল্য নির্ধারণ করেছি। যদি কো ব্যক্তি বা প্রতিষ্ঠান মাস্ক তৈরীর জন্য আমাদের সাথে যোগাযোগ করে তবে আমরা ওই দামে স্বল্প সময়ের মধ্যে সরবরাহ করতে পারবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com