শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০৩-২০২০ ০৩:৩৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে চলতি মাসে বিদেশ ফেরত ২৩৬ জন প্রবাসীর মধ্যে ৮৩ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে । এরা সার্বক্ষণিক বিশেষ নজরদারি করছে প্রশাসন। মঙ্গলবার দুপরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com