ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ঃ পণ্যবাহী ২ বগি লাইনচ্যুত
০৪ মে, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন

  

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ঃ পণ্যবাহী ২ বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৪-০৩-২০২০ ০১:২০ অপরাহ্ন
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ঃ পণ্যবাহী ২ বগি লাইনচ্যুত

সোহাগ হাসান: সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এ ঘটনায় ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার জানান, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে যাওয়ার পথে পণ্যবাহী ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়। এসময় স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত বগি দু’টি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে। 

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৪-০৩-২০২০ ০১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com