উল্লাপাড়ায় জনসাধারণ কে সুরক্ষিত রাখতে ইউপি চেয়ারম্যানের ভিন্ন কৌশল
০২ মে, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় জনসাধারণ কে সুরক্ষিত রাখতে ইউপি চেয়ারম্যানের ভিন্ন কৌশল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৩-২০২০ ০৯:১৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় জনসাধারণ কে সুরক্ষিত রাখতে ইউপি চেয়ারম্যানের ভিন্ন কৌশল

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনসাধারণ কে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখতে ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

উপজেলার পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকার মানুষ কে করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়া বাজার,ভেংড়ী বাজার, গয়হাট্টা বাজার, কালাসিন বাজার,গোয়ালজানি,ফলিয়াসহ বিভিন্ন এলাকার রাস্তার পাশে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। এছাড়াও প্রান্তিক পর্যায়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট এবং সাবান ও মাস্ক বিতরণ করেন।

সোমবার সন্ধ্যায় পূর্ণীমাগাঁতী বাজার এলাকায় নিজেই স্প্রে মেশিন দিয়ে যানবাহন গুলো কে জীবানু নাশক স্প্রে করেছেন। এছাড়াও জনসাধারণ কে যেন অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে না হয় এজন্য তিনি বাজারে বাজারে মাইকিং করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান এমপি তানভীর ইমামের নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ন্যায্য মূল্য রাখা চ্যালেঞ্জ ছিলো তা নিশ্চিত করেছি। এরপর আমার এলাকার জনসাধারণ যেন বিপদগ্রস্ত না হয় এরজন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার মনে করেন অন্যান্য এলাকায় যদি এমন পদক্ষেপ নেয় তাহলে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৩-২০২০ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com