নাগরপুরে ১৪ জন ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা
২৮ এপ্রিল, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

  

নাগরপুরে ১৪ জন ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২৩-০৩-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন
নাগরপুরে ১৪ জন ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা

নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার প্রয়াসে সোমবার ( ২৩ মার্চ) ভাদ্রা, পোস্টকামারী, পংবাইজোড়া ও কেদারপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯" এর ৪০ ও ৩৮ ধারা লংঘনের অপরাধে ১৪ জন ব্যবসায়িকে ১১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর সাংবাদিকদের বলেন,অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৪ জন ব্যবসায়িকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট বাজার কমিটিকে সকল দোকানদারদের মূল্যতালিকা প্রদর্শন এবং অধিক মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ উপায়ে পণ্য মজুদ না করা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে নিয়মিতভাবে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২৩-০৩-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 489 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com