শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৩-২০২০ ০৭:০৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন করা হয়েছে।
রোববার তাড়াশ উপজেলা পরিষদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সগুনা ইউনিয়ন সমাজকর্মী মনিরুজ্জামান, বারুহাস ইউনিয়ন সমাজকর্মী আবু তাহের, মাধাইনগর ইউনিয়ন সমাজকর্মী শিখা রানী ব্যানার্জি ও অফিস সহকারী লিমন খন্দকার প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com