রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু
০৩ মে, ২০২৬ ০১:১০ অপরাহ্ন

  

রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু

নিউজরুম
২৩-০৩-২০২০ ০৬:১৯ অপরাহ্ন
রাজশাহীতে বেড়াতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে ভাইয়ের বাড়ি বেড়াতে এসে মারা গেছেন নবিজান বেগম (৬০) নামের এক বৃদ্ধা। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গণকের ডাইং গ্রামের ভাইয়ের বাড়িতে তিনি মারা যান।নবিজান বেগম ভারতের উত্তর প্রদেশের শিবধাত গ্রামের মহিবুলের স্ত্রী। ভারতীয় পাসপোর্ট নিয়ে স্বামীর সঙ্গে গত ১১ মার্চ ভাই শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন তিনি।ওই বৃদ্ধার মৃত্যুতে এলাকায় প্রাণঘাতী করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, আগের চিকিৎসাপত্র ও পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এবং পরিবারের তথ্য অনুযায়ী নবিজান বেগম হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি হৃদরোগের ওষুধ সেবন করতেন। তার শ্বাসকষ্ট ছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।

দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, খবর পেয়ে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিকিৎসকরা এসোছিলেন। এই মৃত্যু করোনায় নয়- এমনটি নিশ্চিত করার পর দুপুর ১২ টার দিকে মরদেহ দাফন করেন স্বজনরা।


নিউজরুম ২৩-০৩-২০২০ ০৬:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com