শিরোনামঃ
মোঃ খায়রুল ইসলাম ২৩-০৩-২০২০ ০৬:০৩ অপরাহ্ন |
খাইরুল ইসলামঃ করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে আতঙ্ক নয়, চাই সচেতনতা এই স্লোগান নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে সাংবাদিকরা। সোমবার সকাল ১১টায় উপজেলার জামতৈল বাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় হ্যান্ড মাইকে ব্যাপক প্রচার চালানো হয়। এবং সকলকে বিভিন্ন গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন।এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, কামারখন্দ থানা পুলিশ পরিদর্শক তদন্ত পলাশ চন্দ্র দেব, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, দৈনিক আমার সংবাদ এর ইয়াসিন কবির, ৭১ বাংলা টিভির কামারখন্দ প্রতিনিধি দুলাল হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর আশিক সরকার, দৈনিক যুগের কথার রাইসুল ইসলাম রিপন, অনলাইন সিরাজগঞ্জ কন্ঠ খাইরুল ইসলাম, দৈনিক খোলা কাগজ এর আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com