স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা পরিচয়ে ভেজালবিরোধী অভিযানের নামে জরিমানা করতে গিয়ে প্রতারক আটক
১৫ মে, ২০২৬ ০৩:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা পরিচয়ে ভেজালবিরোধী অভিযানের নামে জরিমানা করতে গিয়ে প্রতারক আটক

নিউজরুম
২৩-০৩-২০২০ ০৪:৫৩ অপরাহ্ন
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা পরিচয়ে ভেজালবিরোধী অভিযানের নামে জরিমানা করতে গিয়ে প্রতারক আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা পরিচয়ে হাট বাজারে বিভিন্ন দোকানে ভেজালবিরোধী অভিযানের নামে জরিমানা করার সময় মামুন ইসলাম (৩০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। তার বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি এলাকায়। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। 

পুলিশ জানায়, সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে ভেজালবিরোধী অভিযানের নামে জরিমানা করছিল মামুন ইসলাম। তিনি একাই বাজারের অধিকাংশ দোকানদারকে (বিশেষ করে খাবার হোটেন ও মুদি দোকান) ২ হাজার টাকা করে জরিমানা করেন এবং জরিমানার টাকা নিয়ে সবাইকে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দেন। পরে স্থানীয়দের বিষয়টিতে সন্দেহ হলে তারা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রতারক মামুনকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামুন কয়েক মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। 
 
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে নিশ্চিত হই এই ব্যক্তি প্রতারক। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলেই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। 


নিউজরুম ২৩-০৩-২০২০ ০৪:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com