উল্লাপাড়ায় করোনা সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ
০২ মে, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৩-২০২০ ০৩:০৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা সচেতনতায় পুলিশের লিফলেট বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে পুলিশ।

সোমবার সকালে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) এর নেতৃত্বে বিভিন্ন বাজার,গ্রাম মহল্লায় জনসাধারণ কে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়া এবং গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সেইসাথে কিভাবে করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে ছড়ায় এবং করোনা ভাইরাসের লক্ষ ও করোনা থেকে বাঁচার পদক্ষেপ গুলো জনগণের মাঝে লিফলেটের মাধ্যমে প্রদর্শন করা হয়।

উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক রিপন কুমার শাহা বড়হর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন আমরা সবাই সচেতন হলে করোনা ভাইরাস রোধ করা যাবে। তিনি আরো বলেন করোনা ভাইরাস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড়হর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,সিএইচসিপিদের নিয়ে বৈঠক করেছি।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান করোনা ভাইরাস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে কয়রা,উল্লাপাড়ার পৌর এলাকায়,বড়পাঙ্গাসী, পূর্ণীমাগাঁতীসহ বিভিন্ন এলাকায়, বাজার, পাড়া মহল্লায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি করোনা ভাইরাস রোধে সবাই কে সচেতন থাকার আহ্বান জানান।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৩-২০২০ ০৩:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 293 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com