নাগরপুরে আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের উদ্যোগে করোনা সচেতনতায় সাবান বিতরণ
১১ মে, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের উদ্যোগে করোনা সচেতনতায় সাবান বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৩-২০২০ ০৮:০৪ অপরাহ্ন
নাগরপুরে আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের উদ্যোগে করোনা সচেতনতায় সাবান বিতরণ

নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ করোনা ভাইরাস সচেতনতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও দিনমজুর মানুষের মাঝে আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের উদ্যোগে হ্যান্ডওয়াস ও সাবান বিতরন করা হয়। রবিবার (২২ মার্চ )বিকালে হ্যান্ডওয়াশ ও সাবান বিতরন করা হয়। আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হোমিওপ্যাথ ডা.এম.এ.মান্নান বলেন, বাংলাদেশের মানুষ কে সুস্থ রাখতে হলে সবার আগে নিজে সুস্থ থাকতে হবে। করোনা ভাইরাসে আতংক না হয়ে সচেতন হন,সরকারের দেওয়া নির্দেশ মেনে চলুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করুন,মাস্ক ব্যবহার করুন, প্রচুর পানি পান করুন আর মুসলমান নাগরিকদের বলেন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে বাংলাদেশ ও বিশ্ববাসীর জন্য মহান আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করুন। সবাই নিজ নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সচেতনতা হউন। তিনি আরো বলেন,আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে ইনশাআল্লাহ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৩-২০২০ ০৮:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com