উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
০২ মে, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৩-২০২০ ০৭:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির উন্নয়ন তুলে ধরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপির বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সুবজ, সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, তানভীর ইমাম এমপির নেতৃত্বে উল্লাপাড়ায় উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। শত শত কোটি টাকা ব্যয়ে যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ সহ প্রতিটি ক্ষেত্রে একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পৌরশহরের প্রতিটি পাড়া মহল্লায় রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ নানা উন্নয়ন করা হয়েছে। উল্লাপাড়া পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম তার বক্তবে বলেন, তানভীর ইমাম এমপির সার্বিক সহযোগিতায় পৌর শহরে বহুতল পৌর কিচেন মার্কেট, শতকোটি টাকার সরকারি খাল উদ্ধার, এইচ. টি. ইমাম পৌর মুক্ত মঞ্চ, সুপেয় পানির প্ল্যান্ট, পৌর টার্মিনাল, সড়ক বাতিসহ ব্রিজ কালভার্ট ও রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর বাইরেও আরো উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না তার বক্তবে বলেন, তানভীর এমপি উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ উপজেলার প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে একের পর এক উন্নয়ন করে চলেছেন। তিনি বলেন, এ উপজেলার যেকোন এলাকায় এখন নির্বিঘ্নে যানবাহন নিয়ে যাতায়াত করা যায়। কৃষকের কৃষি পণ্য সহ সকল ধরনের মালামাল পরিবহনসহ মানুষের সহজ চলাচল নিশ্চিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল তার বক্তবে বলেন, তানভীর ইমাম এমপি উল্লাপাড়া উপজেলাকে সুখী সমৃদ্ধ ডিজিটাল উপজেলা গড়তে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এ উপজেলার আওয়ামী লীগকে সুসংগঠিত করে একের পর এক উন্নয়ন কর্মকান্ড করে চলেছেন। দলমত নির্বিশেষে তিনি প্রতিটি এলাকায় তার দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তানভীর ইমাম এমপি এসব উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার উদাত্ত আহ্বান জানান এবং সুখী সমৃদ্ধশালী উপজেলা গড়তে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উল্লাপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৩-২০২০ ০৭:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 234 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com