নাগরপুরে ১৬ জন ব্যবসায়িকে জরিমানা
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন

  

নাগরপুরে ১৬ জন ব্যবসায়িকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৩-২০২০ ০৬:৪৯ অপরাহ্ন
নাগরপুরে ১৬ জন ব্যবসায়িকে জরিমানা

নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ও গয়হাটা বাজারে ১৬ জন ব্যবসায়িকে ১৪ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ( ২২ মার্চ) সহবতপুর ও গয়হাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিন মসরুর সাংবাদিকদের বলেন,অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৬ জন ব্যবসায়িকে ১৪ হাজার পাঁচশত টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট বাজার কমিটিকে সকল দোকানদারদের মূল্যতালিকা প্রদর্শন এবং অধিক মূল্যে পণ্য বিক্রি ও অবৈধ উপায়ে পণ্য মজুদ না করা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরো বলেন পানান মৌজায় দুবাই ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন মানছেননা এই অভিযোগের প্রেক্ষিতে উক্ত স্থানে গিয়ে তাকে নিজ গৃহে পাওয়া যায়। প্রতিবেশীদের সামনে উক্ত ব্যক্তি ও পরিবারের অন্যান্য সদস্যদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সাবধান করা হয়। জনস্বার্থে নিয়মিতভাবে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৩-২০২০ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 501 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com