উল্লাপাড়ায় করোনা সচেতনতায় আওয়ামিলীগের লিফলেট বিতরণ
০২ মে, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা সচেতনতায় আওয়ামিলীগের লিফলেট বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৩-২০২০ ০৬:১২ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা সচেতনতায় আওয়ামিলীগের লিফলেট বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, আসুন সচেতন হই এই স্লোগানে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে তানভীর ইমাম এমপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা শহরের সর্বস্তরের লোকজনের মাঝে এ লিফলেট বিতরণ করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়। একই সাথে সাধারন মানুষকে আতঙ্ক, গুজবে কান দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমি, যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, বনিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ, সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৩-২০২০ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com