বাজারমূল্য স্বাভাবিক রাখার জন্য মাইকিং করে জনবিজ্ঞপ্তি দিয়েছেন কামারখন্দ পুলিশ খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় করোনাভাইরাস জনিত সৃষ্ট পরিস্থিতিতে বাজারমূল্য স্বাভাবিক রাখার জন্য মাইকিং করে জনবিজ্ঞপ্তি দিয়েছেন কামারখন্দ পুলিশ। রবিবার (২২ মার্চ) সকাল থেকে উপজেলার জামতৈল বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজারে মাইকিং করে জনবিজ্ঞপ্তি দিয়েছেন।জনবিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, করোনা ভাইরাস নিয়ে গুজবে কান না দেয়া এবং আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেয়া হয়। বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার অনুরোধ করা হয়েছে। সাধারণ জ্বর, সর্দি,কাশিতে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ‘গুজব আতঙ্ক ভয় নয়, সচেতনতাই প্রতিরোধের সর্বোত্তম উপায়’।এ প্রচারনায় উপস্থিত ছিলেন কামারখন্দ থানার এস আই মো. সাইদুজ্জামান, এস আই ইয়ামিন সরকার, এ এস আই সঞ্জয় কুমার চৌধুরী, পুলিশ কনস্টেবলসহ প্রমুখ।