শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০৩-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী কহিনুর আক্তার স্বপ্না (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কহিনুর আক্তার স্বপ্না খোকশাবাড়ী ইউনিয়নের শৈলাবাড়ী গ্রামের নুর হোসেন ওরফে ভোলার স্ত্রী। রবিবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এই নারী মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের পুরান শৈলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে ৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com