তাড়াশে স্কুল শিক্ষককের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ
১৫ মে, ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে স্কুল শিক্ষককের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-০৩-২০২০ ০৫:০১ অপরাহ্ন
তাড়াশে স্কুল শিক্ষককের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইযুব আলীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। অভিযুক্ত শিক্ষকের  বিচার ও অপসারণ দাবী করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১’শ চার জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
শতাধিক অভিভাবকের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, সহকারি শিক্ষক আইযুব আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীর সাথে নানা ভাবে অসামাজিক কার্যকলাপ করে আসছে। গত ১৬ মার্চ সোমবার বেলা ২টায় অভিযুক্ত সহকারি শিক্ষক আইযুব আলী রঘুনিলী মঙ্গলবাড়িয়া বাজারে ভাড়া করা একটি কক্ষে প্রাইভেট পড়ানোর নামে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর একছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী ধরে ফেলে। এ সময় শিক্ষক আইযুব আলী বিভিন্ন পন্থা অবলম্বন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে অভিভাবক ও এলাকাবাসী ক্ষীপ্ত হয়ে ওই শিক্ষিকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিচার ও অপসারণ দাবীতে মানবন্ধন, পোষ্টারিং করে। 
অভিভাবকরা বলেন, ওই লম্পট শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না। 
অভিযুক্ত শিক্ষক আইযুব আলী বলেন, এটা আমার বিরুদ্ধে  ষড়যন্ত্র, মিথ্যা ও সাজানো ঘটনা।
রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রবিউজ্জামান নান্নু বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। ওই শিক্ষক ইতিপূর্বেও স্কুলে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাকে সর্তক করার জন্য বেশ কয়েকবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, অভিযোগপত্রটি পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৩-২০২০ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 763 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com